ভারী বর্ষণে সড়ক ধসে দিঘিতে

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২১:৪৫

ভারী বর্ষণে কচুয়ার রহিমানগর-দিঘালিয়া সড়কের নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রায় ৩০ ফুট অংশ খুনুয়ার দিঘিতে ধসে পড়েছে। ধসে পড়া স্থানের ছোট বড় কয়েকটি রেইনট্রি গাছও উপড়ে গেছে। এলজিইডির আওতাধীন রাস্তার অবশিষ্ট সরু অংশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ধসে পড়া রাস্তার অংশ জরুরিভিত্তিতে মেরামত করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছে। সড়কটি কচুয়া ও বরুড়া দুই উপজেলার সংযোগ সড়ক হিসেবে এটি ব্যবহূত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ জানান, ধসে পড়া রাস্তা শিগগিরই পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।