কারারকান্দি-চান্দেরচর সড়ক বেহাল হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২১:৪৬

কারারকান্দি থেকে চান্দেরচর পর্যন্ত এলজিইডির আওতাধীন ১০ কিলোমিটার সড়ক বেহাল হয়ে আছে। অধিকাংশ স্থানেই পিচ উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যানবাহন প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে। ১৫ গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন। আছাদপুর ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠান বলেন, সড়কটির অবস্থা খুবই খারাপ, দ্রুত সংস্কার না করলে কিছু দিন পর সড়কটিতে চলাচল একেবারেই বন্ধ হয়ে যাবে। উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী বলেন, গত বছর অর্থ সংকুলান না হওয়ায় বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আবার প্রস্তাব করা হয়েছে। এ বছর সংস্কার করতে পারব।