বীজতলা তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২১:৪৬

কামারখন্দে এবারের বন্যায় বীজতলা তলিয়ে গেছে। এতে আমন ধান আবাদ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষক। চর কামারখন্দ গ্রামের কৃষক হেলাল উদ্দীন জানান, সব বীজতলা এখন পানির নিচে। ধান লাগানো নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছি। চর নুরনগর গ্রামের কৃষক লিটন শেখ জানান, আমার কয়েক বিঘা বীজতলা পানিতে তলিয়ে গেছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনি খান জানান, নাবী জাতের আমন ধানের বীজ নিয়ে উঁচু স্থানে বীজতলা করার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। অপর দিকে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।