মদনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২১:৪৮

মদনে প্রবাসীর স্ত্রী ধর্ষণের শিকার হয়ে সন্তান প্রসবের ঘটনার মামলার প্রধান আসামি কল্যাণ সাজী গ্রেফতার হয়েছে। বুধবার রাতে উপজেলার হাসনপুর গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার আসামিকে নেত্রকোনা কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী ১৮ মে পুত্র সন্তানের জন্ম দেয়। তিনি বাদী হয়ে গত ১৩ জুলাই মদন আদালতে চার জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মোশারফ হোসেন জানান, প্রবাসীর স্ত্রীর দায়েরকৃত মামলার প্রধান আসামি কল্যাণ সাজীকে গ্রেফতার করে বৃহস্পতিবার নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।