ডোমার উপজেলায় পাঁচ মাদকসেবীর তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্র্যম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ডোমার বাজার সংলগ্ন কৃষি ব্যাংকের পেছনে গাঁজা সেবনের সময় পুলিশ তাদের আটক করে। ঘটনাস্থলেই সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। বিকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
