মান্দায় বাল্যবিবাহ পণ্ড কনের বাবাকে জরিমানা

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২১:৪৯

মান্দায় বৃহস্পতিবার সকালে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী। এদিকে মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও আবদুল হালিম বলেন, বাল্যবিবাহের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানাসহ ১৮ বছরের আগে তাকে বিয়ে না দেওয়ার জন্য মুচলেকা নেওয়া হয়েছে।