লোহাগাড়ায় ২০ শয্যার আইসোলেশন সেন্টার উদ্বোধন

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২১:৪৯

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ট্রমা সেন্টারে বৃহস্পতিবার সকালে মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম আইসোলেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। 

করোনা রোগীদের চিকিত্সাসেবা নিশ্চিতকরণে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম সমৃদ্ধ ২০ শয্যাবিশিষ্ট আইসোলেশন সেন্টার উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ট্রমা সেন্টার লোহাগাড়ার আয়োজনে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।