সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২১:৫০

পটিয়া হাসপাতালে চিকিত্সা

সরঞ্জাম প্রদান

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হুইপ সামশুল হক চৌধুরী এমপির ব্যক্তিগত অর্থায়নে হাসপাতালে সেন্টাল অক্সিজেন সরবরাহসহ বিভিন্ন আধুনিক সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ সরঞ্জাম প্রদান করা হয়। সরঞ্জামাদির মধ্যে রয়েছে হাই-ফ্লো ন্যাসাল ক্যানুলা, অক্সিজেন কনসান্ট্রেটর, ৩০টি অক্সিজেন সিলিন্ডার, এন ৯৫ মাক্স ও সুরক্ষাসামগ্রী।

দুস্থ ও অসুস্থদের নগদ অর্থ প্রদান

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের ঐচ্ছিক তহবিল থেকে অসুস্থ ছয় জনকে ১০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা এবং দুস্থ ১৮ জনকে ৫ হাজার টাকা করে ৯০ হাজার টাকা, মোট ১ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহিদ মিনার ও স্বাধীনতা চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার, বগুড়া বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে (এপিবিএন) শহিদ মিনার ও স্বাধীনতা চত্বর ’৭১-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পুরাতন ভবনের সামনে শহিদ মিনার ও স্বাধীনতা চত্বরের উদ্বোধন করেন এপিবিএন হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি মো. মোশারফ হোসেন।

ভিজিএফ চাল বিতরণ

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নে ৮ হাজার ২৯৬টি পরিবারের মধ্যে ঈদুল আজাহা উপলক্ষ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কাহারোল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

শিশু পাচার প্রতিরোধ ও

সুরক্ষায় মতবিনিময়

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায়, জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে এবং কোভিট-১৯ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে ইনসিডেন্ট বাংলাদেশের আয়োজনে তালা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। সভায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার।

প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা বেগমগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার, ডাউন সিনড্রম প্রতিবন্ধীদের নগদ অর্থ ও শিক্ষা উপবৃত্তির চেক প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুন নাহারের সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা।

জাতীয় মত্স্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষ্যে ফুলবাড়ী উপজেলা মত্স্য অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ।

সৃষ্টি মত্স্য আড়ত উদ্বোধন

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা খুলনা-যশোর-নড়াইল-কালনা মহাসড়কের পাশে লোহাগড়ার সিঅ্যান্ডবি চৌরাস্তা এলাকায় ফিশ মারচেন্ট, কমিশন এজেন্ট অ্যান্ড অর্ডার সাপ্লাইয়ার্সের সৃষ্টি মত্স্য আড়ত উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মত্স্য আড়তের মালিক সমীর বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগড়া পৌরসভার কমিশনার শিকদার শাহাদত হোসেন, লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপক দাস প্রমুখ।