বাবার পর সাকিব আল হাসানের মা শিরিন রেজাও করোনায় আক্রান্ত হয়েছেন। শরীরে তেমন কোনো উপসর্গ না থাকায় তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এর আগে সাকিবের বাবা মাশরুর রেজাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, সাকিবের বাবা মাশরুর রেজা গত ১৯ জুলাই করোনা আক্রান্ত হন। এ কারণে গত ২০ জুলাই সাকিবের মা শিরিন রেজার নমুনা নেয়া হয়। বৃহস্পতিবার ( ২৩ জুলাই) নমুনা পরীক্ষার ফলাফলে সাকিবের মায়ের করোনার পজিটিভ ফল আসে।
সাকিব আল হাসানদের বাড়ি মাগুরা শহরের কশবমোড় এলাকায় সাহা পাড়ায়। সেখানে তার মা শিরিন রেজা ও বাবা মাশরুর রেজা বসবাস করেন। সেখানেই তারা হোম আইসোলেশনে রয়েছেন। সামান্য কিছু উপসর্গ ছাড়া দুজনই সুস্থ আছেন।
এ দিকে সাকিব বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে আমেরিকা অবস্থান করছেন।
ইত্তেফাক/এসআই
