গাজীপুরে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে সড়ক অবরোধ

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২২:২৬

শ্রমিক ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর লক্ষ্মীপুরা এলাকার স্টাইল ক্রাফট নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় এক ঘণ্টা পর সড়কে যানবাহন চলাচল শুরু হয়। কারখানার নিটিং অপারেটর হোসনে আরা বেগম জানান, লক্ষ্মীপুরা এলাকার স্টাইল ক্রাফট পোশাক কারখানার শ্রমিক ছাঁটাই করা হচ্ছিল এবং দুই মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতন পরিশোধ এবং শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে শ্রমিকরা সকালে ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করেন। এতে ঐ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।