ঈদের ছুটিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। তাদের কর্মস্থলেই থাকতে হবে। গত বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর এই নির্দেশনা দিয়েছে। এছাড়া বন্যার সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশি অধিদপ্তরের আদেশে বলা হয়, চলমান বন্যা পরিস্থিতির কারণে এবং কোভিড-১৯ ভাইরাস রোগের বিস্তার রোধে সব পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আসন্ন ঈদুল আজহার সরকারি বা ঐচ্ছিক ছুটিতে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
আগামী ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি। আর করোনার কারণে আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
