যুক্তরাষ্ট্রে মাত্র ১৬ দিনে দশ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রতি ঘন্টায় দেশটিতে দুই হাজার ৬০০ মানুষ কোভিড-১৯ রোগে সংক্রমিত হয়েছে। এর আগে ৯৮ দিনে দশ লাখ মানুষের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। গতকাল দেশটিতে মোট সংক্রমিত মানুষের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। দেশটিতে প্রায় দেড় লাখ মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। এদিকে ভারতে এক দিনে করোনা রোগীর সংখ্যা ৪৫ হাজার ৭২০ জন। মারা গেছে এক হাজার ১২৯ জন। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমণ ১২ লাখ ছাড়িয়েছে এবং মারা গেছে ২৯ হাজারের বেশি মানুষ। বিশ্ব জুড়ে কোভিড-১৯ রোগীর সংখ্যা ১ কোটি ৫৫ লাখের বেশি এবং মৃতের সংখ্যা ছয় লাখ ৩০ হাজার অতিক্রম করেছে। -রয়টার্স ও এনডিটিভি
