২৪ ঘণ্টায় আক্রান্ত ৯

আনসার বাহিনীতে করোনায় আক্রান্ত ৯৩৯, সুস্থ ৫৫২ জন

আপডেট : ২৪ জুলাই ২০২০, ০০:৪২

করোনার সংকটময় মুহূর্তে বিভিন্ন হাসপাতালে এবং সরকারি-বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। গত ২৪ ঘণ্টায় নতুন করে বাহিনীতে আক্রান্ত হয়েছেন ৯ জন। এ বাহিনীতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯৩৯ জন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন এ তথ্য জানান।

আনসার বাহিনী সূত্র জানায়, আক্রান্তের মধ্যে রয়েছেন ২১ জন কর্মকর্তা, ৩৪৮ জন ব্যাটালিয়ন আনসার, তিন জন মহিলা আনসার, ৫২৩ জন সাধারণ আনসার, সাত জন কর্মচারী, ১৫ জন ভিডিপি সদস্য, চার জন বিশেষ আনসার, আট জন উপজেলা প্রশিক্ষক, দুই জন উপজেলা প্রশিক্ষিকা, পাঁচ জন হিল আনসার এবং ৩ জন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৪৮১ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৪৫৮ জন।