করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে জীবন দিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের আরো এক সদস্য। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে কনস্টেবল মো. আক্তার হোসেন (৫১) মারা গেছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগে কর্মরত ছিলেন।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিত্সকের পরামর্শে গত ১৯ জুলাই থেকে নিজ বাসায় পাঁচ দিনের বিশ্রামে থাকাকালীন গত ২১ জুলাই সকালে তিনি ইন্তেকাল করেন।
দেশের জন্য জীবন উত্সর্গকারী পুলিশ যোদ্ধা আক্তার হোসেনের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার কোতোয়ালি থানার ঘুঘুডাঙ্গা গ্রামে। তিনি স্ত্রী, দুই কন্যাসন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
