রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে র্যাব-১০-এর একটি টিম অভিযান চালিয়ে ৬০ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো হাবিবুর রহমান গাজী ও হাফিজুল ইসলাম। গত বুধবার দিবাগত রাতে যাত্রাবাড়ী থানাধীন গিরিধারা মারকাতুজ তাহফিজ মাদ্রাসা ও মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১০-এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, যাত্রাবাড়ী এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাকে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহূত ট্রাকটি জব্দ করেছে র্যাব।
