করোনা: ফ্লোরিডায় রিপাবলিকান কনভেনশন বাতিল করেছেন ট্রাম্প

আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৪:৪৫

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপের কারণে যুক্তরাষ্ট্রের ফোরিডায় অনুষ্ঠিতব্য রিপাবলিকান পার্টির কনভেনশন বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত ফ্লোরিডার জ্যাকসনভিলে এ কনভেনশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,  এখন ‘বিশাল কনভেনশন’ আয়োজনের সঠিক সময় নয়। তিনি বলেন, করোনার কারণে এই সংকটপূর্ণ সময়ে এ অনুষ্ঠান করা ঠিক হবে না।

সম্প্রতি সময়ে যুক্তরাষ্ট্রের ফোরিডায় করোনার সংক্রমন বেড়ে গিয়েছে।  যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে।

ইত্তেফাক/এআর