ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর-পিপি এবং ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট ওয়াজেদুল ইসলাম (৭৯) হূদেরাগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে...রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন।
তার মরদেহ শুক্রবার বেলা ২টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আনা হলে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি ডা. কে আর ইসলাম ও এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক অমিত রায়, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, অ্যাডভোকেট মোজাম্মেল হক, বাবুল হোসেন ও শেখ মহিউদ্দিন আহমেদসহ ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা প্রমুখ। মরদেহ তারাকান্দা উপজেলার বিসকা চান্দপুর গ্রামের তৃতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
