মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

আপডেট : ২৪ জুলাই ২০২০, ২১:৩১

পীরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত পথচারী মারা গেছেন। নিহতের নাম মহিদুল ইসলাম (৫২)। শুক্রবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার রাতে উপজেলার চৌধুরাণী-সুন্দরগঞ্জ সড়কের মুচির বাজারে রাস্তা পার হওয়ার সময় চৌধুরাণীগামী একটি মোটরসাইকেল মহিদুলকে ধাক্কা দেয়। এতে মহিদুল ইসলাম ও মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।