প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিমেটিক দূত মনোনীত হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, সিভিএফ এর থিমেটিক দূত মনোনীত হওয়া সম্মান ও গৌরবের বিষয়। সায়মা ওয়াজেদ হোসেন সিভিএফ এর থিমেটিক দূত মনোনীত হওয়ায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
উল্লেখ্য, সিভিএফ এর চার জন দূত মনোনীত হয়েছেন। সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ছাড়াও অন্যরা হচ্ছেন মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি নাশিদ কামাল, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লরেন লেগ্রেডা এবং কঙ্গোর জলবায়ু বিশেষজ্ঞ তোসি পানু-পানু। ববি উপাচার্য সায়মা ওয়াজেদ হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
