লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বিচারে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন। ৩০ বছর বয়সি এই মিডফিল্ডার ৩০ বছর পর লিভারপুলের প্রথম লিগ শিরোপা জয়ে নেতৃত্ব দেন দলটিকে। তার সঙ্গে পুরস্কারটি জয়ের লড়াইয়ে ছিলেন দলসঙ্গী ভার্জিল ফন ডিয়ক ও সাদিও মানে, ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন ও ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস র্যাশফোর্ড। পুরস্কারটি জয়ের পর তার প্রতিক্রিয়া হলো,‘কৃতজ্ঞচিত্তের পরও আমি মনে করি না যে আমি শুধু নিজের জন্য এটা নিতে পারি। অনেক মানুষের কাছে আমার ঋণ। তবে দলসঙ্গীদের চাইতে বেশি কেউ না। তারা অবিশ্বাস্য এবং এর প্রতিটি অংশেই আমার মতোই তাদেরও আছে ভাগ।’
