ভারতে আইসোলেশন সেন্টারে কিশোরীকে যৌন নিপীড়ন দুই করোনা রোগী গ্রেফতার

আপডেট : ২৪ জুলাই ২০২০, ২১:৪৫

ভারতের রাজধানী দিল্লিতে কোভিড-১৯-এর কোয়ারেন্টাইন সেন্টারে এক কিশোরী যৌন নিপীড়নের শিকার হয়েছে। একই সেন্টারের এক তরুণ এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে কিশোরী। এ ঘটনায় অভিযুক্ত তরুণ এবং তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।  পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, ঐ কিশোরী এবং তরুণ উভয়েই করোনা রোগী। এ কারণে তারা একই আইসোলেশন সেন্টারে ছিল। কিশোরীর দেওয়া অভিযোগের ভিত্তিতে ঐ তরুণ এবং তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। সহযোগীও করোনা পজিটিভ। ভারতের সবচেয়ে বড় কোভিড সেন্টারে এ ঘটনাটি ঘটে। সেখানে একসঙ্গে ১০ হাজার করোনা রোগীর থাকার ব্যবস্থা রয়েছে। গত ১৫ জুলাই দিল্লির ছতরপুরে ঘটনাটি ঘটে। এরপরই পুলিশ মেয়েটিকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করে। যেখানে এখন তার করোনার চিকিত্সা চলছে।