শ্যামনগরে অস্ত্রের মুখে বাড়িতে ডাকাতি

আপডেট : ২৪ জুলাই ২০২০, ২২:১৮

শ্যামনগরে পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের দরগাহপুর গ্রামে মৃত কাসেম গাজীর ছেলে হামিদ গাজীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাড়ির মালিক হামিদ গাজী জানান, রাতে খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এসময় ডাকাত দল আলমারিতে রক্ষিত ৬০ হাজার টাকা ও ৮ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) ইয়াছিন আলম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় অজ্ঞাত নামে মামলা হয়েছে।

ইত্তেফাক/আরএ