ঘিওরে বন্যার্তদের ত্রাণসামগ্রী বিতরণ

আপডেট : ২৪ জুলাই ২০২০, ২২:২৪

ঘিওরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের আশ্রয়কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার ত্রাণসামগ্রী হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, ঘিওর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. শফি আলম, ইউপি সদস্য নূরুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা ও কর্মচারীগণ সার্বিক সহযোগিতার জন্য অংশগ্রহণ করেন। বন্যার্তদের চিকিত্সার্থে বিশেষজ্ঞ চিকিত্সকদের সমন্বয়ে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। একই সঙ্গে বন্যার্তদের সহায়তার জন্য তালিকা তৈরি করা হচ্ছে।