করোনা ভাইরাসে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ৪১ লাখ ৭৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছে ১ লাখ ৪৭ হাজার মানুষ। অন্যদিকে কানাডাতে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ১২ হাজার মানুষ আর মারা গেছে ৮ হাজারের মতো। তবে যুক্তরাষ্ট্র ও কানাডার করোনা পরিস্থিতি বোঝা যায় দুই দেশের সীমান্ত এলাকা নায়াগ্রা জলপ্রপাতে তাদের জাহাজ দেখে। সীমান্ত এলাকার জলরাশিতে ভেসে বেড়ানো যুক্তরাষ্ট্রের জাহাজে অনেক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। যেখানে কানাডার জাহাজ ছিল অনেকটাই ফাঁকা। অর্থাত্ করোনার মধ্যে দুই দেশের মানুষের সচেতনতার বিষয়টিও ফুটে উঠেছে প্রতীকী এ ছবিতে।
যুক্তরাষ্ট্রের জাহাজে দেখা যায়, ধারণক্ষমতার অন্তত ৫০ শতাংশ পূর্ণ ছিল। আর কানাডার জাহাজে ধারণক্ষমতার ১৫ শতাংশ পূর্ণ ছিল। যুক্তরাষ্ট্রে এত বেশি আক্রান্ত এবং মৃত্যুর পরও মানুষের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে কোনো ভীতি নেই। কিন্তু কানাডায় মাত্র ১ লাখ মানুষ আক্রান্ত হওয়াতেই মানুষ বাইরে ঘোরাঘুরির ওপর নিজেদের থেকে সাবধান হয়েছেন। মূলত এ জাহাজের চিত্রই বলে দেয় দেশ দুটির করোনা পরিস্থিতির বাস্তব চিত্র।—সিএনএন
