তাজউদ্দীন আহমদের জন্মদিন উপলক্ষ্যে এতিম ছাত্রদের অর্থ প্রদান

আপডেট : ২৫ জুলাই ২০২০, ০০:২৬

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৯৫তম জন্মদিন উপলক্ষ্যে গতকাল শুক্রবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার সুলতানপুর শাহী জামে মসজিদে দোয়া মাহফিল ও এতিম ছাত্রদের কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খানের সহযোগিতায় নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ দর্জি, মো. নজরুল ইসলাম, মাওলানা মো. মাহফুজুর রহমান, মো. সাইফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মতিউর রহমান মতি, মো. আমান উল্লাহ ভুঁইয়া, মাসুম বিল্লাহ, যুবলীগ নেতা আল আমিন শেখ, আকবর আলী প্রমুখ। এ পর্যন্ত ‘মানবতার ঘর’ থেকে ৪৮ জন হাফেজ পড়ুয়া এতিম ছাত্রকে এ আর্থিকসহায়তা দেওয়া হয়। ১ হাজার ৭১২টি পরিবারকে খাদ্যসহায়তা ও ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিদরিদ্র ৩৮৬ ছাত্রকে শিক্ষা উপকরণ ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।—প্রেস বিজ্ঞপ্তি