ভ্যাকসিন কিনতে লাতিন আমেরিকা ক্যারিবীয় দেশগুলোকে ১০০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন

আপডেট : ২৫ জুলাই ২০২০, ০০:৫১

করোনা ভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন কিনতে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোকে একশ কোটি ডলার (সাড়ে আট হাজার কোটি টাকা) ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। সিএনএনের এক খবরে বলা হয়েছে, লাতিন আমেরিকার বন্ধু দেশগুলোর সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে মেক্সিকোর পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, চীনে তৈরি করা ভ্যাকসিনটি সবার উপকারে আসবে বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। এই অঞ্চলের মানুষ যাতে ভ্যাকসিন পায় এজন্য ১০০ কোটি ডলার ঋণ দেবে চীন। লাতিন আমেরিকার দেশ পেরু, চিলি ও মেক্সিকো সংক্রমণের তালিকায় শীর্ষ দশ দেশের মধ্যে আছে। ভেনিজুয়েলায় ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে।