শুক্রবার অনলাইনে মুক্তি পেয়েছে সদ্য প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিংয়ের রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’। প্রেক্ষাগৃহে মুক্তি না মিললেও ছবিটির জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। এই করোনাকালেও মুক্তির দিনেই ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ল ছবিটি।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় সুশান্ত সিং রাজপুত ও সঞ্জনা সাংঘির ছবি ‘দিল বেচারা’। IMDB এই ছবির রেটিং দিয়েছে দশে ৯.৯। অর্থাৎ দশে দশই পেয়েছে সিনেমাটি। এমন রেকর্ড ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম।
শুক্রবার সুশান্তের অভিনয় ও তাকে শেষবার স্ক্রিনে দেখার এক বিষাদময় আনন্দে মেতেছিলেন ভারতীয়রা। মুক্তির ২ ঘণ্টা পরেই দর্শক সংখ্যার চাপে ক্রাশ করে হটস্টার।
টুইট করে এই খবরটি জানিয়ে পরিচালক হান্সাল মেহতা জানান, সাড়ে সাতটা বাজতেই ঝড়ের গতিতে দর্শক সংখ্যা বেড়ে যায় হটস্টারের। আর তার ২ ঘণ্টা পরেই ক্রাশ করে যায় হটস্টার। আগেই বোঝা গিয়েছিল ছবিটি সিনেপ্রেমীদের হৃদয়ে স্থান করে নেবে। ট্রেলারই রেকর্ড গড়ে।
‘দিল বেচারা’ দেখার পর সুশান্তের প্রশংসায় নেট দুনিয়া ভাসাচ্ছেন নেটিজেনরা।
ইত্তেফাক/বিএএফ
