কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও তিনজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ইদ্রিস মিয়ার ছেলে আবুল বাশার (৭০), লাকসাম উপজেলার মৃত গোলাম কাদেরের ছেলে আতর আলী (৮৫) এবং মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকার আজিজুল হকের ছেলে মীর হোসেন (৫৫)।
আরও পড়ুন: দ্বিতীয়বার প্লাজমা দিতে কুমিল্লার ৫৬ করোনা জয়ী পুলিশ ঢাকায়
তিনি আরও জানান, এ পর্যন্ত কুমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট ২৬১ জন মারা গেছেন।
ইত্তেফাক/এসি
