২০২৭ সালের মধ্যে সকল ৫এ নেটওয়ার্ক থেকে হুয়াওয়ের সরঞ্জাম সরিয়ে ফেলবে যুক্তরাজ্য

আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৯:৪৬

যুক্তরাজ্যের সরকারি মুখপাত্র জানায় যেহেতু ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে হুয়াওয়ে-এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে, সুতরাং যুক্তরাজ্যের এটি করা ছাড়া কোন উপায় নেই। হুয়াওয়ে-এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এবং আমাদের সাইবার বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের ৫এ নেটওয়ার্ক থেকে হুয়াওয়েকে নিষিদ্ধ করা জরুরি। ২০২১ সালের জানুয়ারি থেকে নতুন কোন কিট যুক্ত করা হবে না এবং ২০২৭ সালের শেষ দিকে পুরো যুক্তরাজ্যের ৫এ নেটওয়ার্ক হুয়াওয়ে মুক্ত হবে। এই পদক্ষেপটি পুরো যুক্তরাজ্য জুড়ে ৫এ সরবরাহ করার ক্ষেত্রে স্পষ্টতা নিশ্চিত করবে।