এবারের ঈদ বাজারে হুয়াওয়ের যে কোনো স্মার্টফোন ও ট্যাব কিনে আকর্ষণীয় নানা পুরস্কার জেতার সুযোগ রয়েছে। পুরস্কারের তালিকায় জনপ্রিয় নোভা সেভেন আই, ওয়াচ জিটি-২ই-সহ রয়েছে হুয়াওয়ে ৩৬০ ডিগ্রি ভিআর ক্যামেরা, গিফট বক্স, হুয়াওয়ে হেডফোন, টি-শার্ট, ছাতা ইত্যাদি। গত ২১ জুলাই থেকে চালু হয়ে অফারটি চলবে ৩ আগস্ট, ২০২০ পর্যন্ত। হুয়াওয়ে অনুমোদিত নির্দিষ্ট ব্র্যান্ডশপ থেকে স্মার্টফোন ও ট্যাব কিনে এ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এজন্য প্রথমে ইংরেজিতে এইচডব্লিউ (HW) লিখে স্পেস রিটেইলার কোড ও আইএমইআই নাম্বার দিয়ে ২৬৯৬৯ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে গ্রাহক পুরস্কারের নোটিফিকেশন পাবেন। সম্প্রতি বাংলাদেশের বাজারে এসেছে হুয়াওয়ের এইচএমএস ফোন নোভা সেভেন আই এবং জনপ্রিয় স্মার্টওয়াচ ওয়াচ জিটি-২ই। নোভা সেভেন আই ফোনটিতে ৭ ন্যানোমিটারের কিরিন ৮১০ এআই চিপসেট ব্যবহার করা হয়েছে। ২৯,৯৯৯ টাকার ফোনটিতে আছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম।
