রংপুরে নতুন আরও ৫৮ জনের করোনা শনাক্ত

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২০:৪৬

রংপুরে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষায় নতুন করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, পুলিশসহ  হাসপাতালে চিকিৎসাধীন রোগীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।

শনিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে কাউনিয়ায় দুইজন, পীরগঞ্জে দুইজন, জেলা পুলিশের দুইজনসহ নগরীর ধাপ মেডিকেল মোড়ের তিনজন, পালপাড়া, কলেজপাড়া, শালবন, কেরানীপাড়া এবং মেডিকেল পাকারমাথা এলাকার একজন করে রয়েছেন। এছাড়া কুড়িগ্রাম সদরে ১৩, ভুরুঙ্গামারী, নাগেশ্বরীতে একজন করে, গাইবান্ধা সদরে তিনজন, গোবিন্দগঞ্জে চারজন, ফুলছড়িতে দুইজন, পলাশবাড়ীতে তিনজন, সাদুল্যাপুরে একজন, সাঘাটায় একজন, লালমনিরহাট সদরে পাঁচজন, হাতীবান্ধায় একজন, আদিতমারীতে দুইজন ও পাটগ্রামে দুইজন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।

আরও পড়ুন: এক হাজার ছয়শ কোটি টাকা প্রাপ্তির অফার দিয়েছিল এই ‘জিনের বাদশা’রা

এনিয়ে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো এক হাজার ৬০৭ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন এক হাজারেরও বেশি রোগী। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে জেলায় ২৯ জনের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এসি