বন্যার্তদের মধ্যে এমপি নিক্সন চৌধুরীর ত্রাণ বিতরণ

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২১:৩৭

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা

চরভদ্রাসনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুর্গম চরাঞ্চলে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। নদীপথে উপজেলার তিনটি ইউনিয়ন (গাজিরটেক, চর হরিরামপুর ও সদর ইউনিয়ন) ঘুরে বানভাসিদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি তাদের সার্বিক খোঁজখবর নেন এমপি নিক্সন চৌধুরী। এদিন দুপুরে মুজিববর্ষ-২০২০ উপলক্ষ্যে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে হরিরামপুর ইউনিয়নের চর শালেপুর আমিন খাঁর হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে ১৫টি বাইসাইকেল বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, থানা অফিসার ইনচার্জ নাজনীন খানম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, হরিরামপুর ইউপি চেয়ারম্যান আমির হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. কবীরুল আলম ব্যাপারী, বিশিষ্ট ব্যবসায়ী বজলু মৃধা, এস এম ফরহাদ হোসেন, আহসানুল হক মামুন, মো. শাহজাহান মোল্যা ও আবুল খায়ের প্রমুখ।