ঈদে হিলি স্থলবন্দরে ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২১:৩৯

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি হবে না। আসন্ন ঈদুল-আজহা উপলক্ষ্যে এই কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, আগামী ১ আগস্ট মুসলমান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উত্সব ঈদুল-আজহা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আগামী ৩০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ছয় দিন বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ। আগামী ৫ আগস্ট থেকে বন্দর দিয়ে যথারীতি দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অশিত স্যানাল বলেন, ঈদ উপলক্ষ্যে সরকার ঘোষিত ছুটির দিন ছাড়া বন্দরের সব কার্যক্রম খোলা থাকবে। এ সময় ব্যবসায়ীরা তাদের মালামাল খালাস করে নিতে পারবেন।