রাইস মিল থেকে পলিথিন ব্যাগ উদ্ধার, একজনের জেল-জরিমানা

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২১:৪০

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলার ঠাকুরাকোনা ইউনিয়নের সতেরশ্রীর অটো রাইস মিল থেকে প্রায় সাড়ে ৭০০ মেট্রিক টন অবৈধ পলিথিন শপিং ব্যাগের কাঁচামাল ও রাসায়নিক দ্রব্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধ পলিথিন শপিং ব্যাগ উত্পাদন, মজুত, প্যাকেজিং ও বাজারজাত করার প্রস্তুতিকালে এসব উদ্ধার করা হয়। নেত্রকোনার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন।

এ সময় ঘটনায় জড়িত জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার এবং দেড় লাখ টাকা জরিমানা ও দেড় বছরের কারাদণ্ড প্রদান করা হয়।