ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
ঘোড়াঘাটে ১৭১ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ দুই জনকে আটক এবং একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাত ১টার দিকে ডিউটি করার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কলাবাড়ী নামক স্থানে এএসআই সারোয়ার জাহান ফোর্সসহ সন্দেহ হলে ট্রাকটি আটক করে তল্লাশি চালান।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতর থেকে ১৭১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে এসআই মোজাফফর বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।
