শিবপুরে করোনা আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২১:৪১

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ম্যানিফোল্ড অক্সিজেন সিস্টেম ও করোনা আইসোলেশন ওয়ার্ড (শীতাতপ নিয়ন্ত্রিত) উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন শিবপুরের এমপি জহিরুল হক ভূইয়া মোহন, নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার প্রমুখ। উল্লেখ্য, শিবপুরের এমপি আলহাজ জহিরুল হক ভূঞা মোহনের নিজস্ব অর্থায়নে এ ওয়ার্ড নির্মাণ করা হয়।