জ্বর-শ্বাস কষ্ট নিয়ে শনিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম রাশেদুল ইসলাম (২৪)। তিনি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন হঠাৎ আগুন, এড়ানো গেছে বড়ো দুর্ঘটনা
জানা গেছে, রাশেদুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকায়। তিনি চলতি বছরে অনার্স শেষ বর্ষের পরীক্ষার্থী ছিলেন। মৃতের স্বজনরা জানান, বেশ কয়েকদিন যাবৎ সে জ্বর এবং শ্বাস কষ্টে ভুগছিলেন। কয়েকদিন আগে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার করোনা টেস্টের জন্য নমুনা জমা দেওয়া হয়। কিন্তু ফল এখনো পান নি তারা। শনিবার ভোরে রামেকে চিকিৎসাধীন অবস্থায় রাশেদুলের মৃত্যু হয়।
ইত্তেফাক/এসি
