চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
চিলমারীতে শনিবার সকালে উপজেলা সদরের ভাড়া বাসায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গৃহবধূ মমিতা রানির মৃত্যু হয়েছে। মমিতা রানি ভেজা কাপড় শুকাতে দিতে গিয়ে বন্যার পানিতে ডুবে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে পড়ে যায়। এ সময় তার স্বামীর চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে মমিতা রানিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
