ইংল্যান্ড যেতে বাধা নেই আমিরের

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২১:৫২

ইংল্যান্ড সফরে দলে সুযোগ পেলেও মোহাম্মদ আমিরের সামনে লন্ডন যাওয়া সহজ ছিল না। করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে অন্তত দুবার টেস্ট করে রিপোর্ট নেগেটিভ এলেই কেবল বিমানে ওঠার টিকিট মেলে। এ হিসেবে মোহাম্মদ আমিরের দুবার করোনা টেস্ট করা হয়েছে। দুবারই তার রিপোর্ট এসেছে নেগেটিভ। সুতরাং, ইংল্যান্ড সফরে যাওয়ার জন্য বিমানে উঠতে তার সামনে আর কোনো বাধা রইল না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ‘মোহাম্মদ আমির এবং সাপোর্ট স্টাফ মোহাম্মদ ইমরানের করোনা টেস্টে রিপোর্ট এসেছে নেগেটিভ। সুতরাং, বিধি অনুসারে এখন তারা দুজনই ইংল্যান্ড সফরের জন্য যোগ্য বলে বিবেচিত।’