নারী পোশাক শ্রমিকদের হাইজিন কিট বিতরণ

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২১:৫৫

ইত্তেফাক রিপোর্ট

সাভারের ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বিকালে ওয়াটার এইড বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং ভার্কের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পোশাকশিল্পে কর্মরত নারী শ্রমিকদের মধ্যে ৫০০ হাইজিন কিট বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন ভার্কের ওয়াশ অ্যান্ড হেল্থ সেকশনের পরিচালক মো. মাসুদ হাসান। কিটসামগ্রীর মধ্যে রয়েছে সাবান, মাস্ক, স্যানিটারি ন্যাপকিন, ব্লিচিং পাউডার, ডেটল, টুথপেস্ট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়নের ইউপি সদস্য মো. হারুনুর রশীদ, মো. মঈনুল ইসলাম, মহিলা সদস্য রাশিদা বেগম ও ধামসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা নাসরীন।