ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাই উপজেলার সূয়াপুর নান্নার উচ্চবিদ্যালয়ের ২০০১ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা এলাকার দরিদ্রদের মধ্যে করোনাকালীন উপহার হিসেবে খাদ্যসামগ্রী এবং একটি করে ঔষধি গাছ বিতরণ করেছেন। এছাড়াও তারা গত বছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে এবং কিডনি রোগে আক্রান্ত তাদের এক বন্ধুকে নগদ অর্থ প্রদান করেছেন। এ উপলক্ষ্যে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো.শাহাদত্ হোসেন মাহমুদ, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. মো. সাইদুর রহমান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সূয়াপুর ইউপি চেয়ারম্যান মো.হাফিজুর রহমান সোহরাব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ আলীসহ উপস্থিত ছিলেন।
