আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
টানা বর্ষণের ফলে পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার বিভিন্ন গ্রামে ভেসে গেছে এলাকার কয়েক শ পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ। যার আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা। উপজেলা মত্স্য অফিস সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের বর্ষণে কাঁচা সড়কের ক্ষতির পাশাপাশি পানিতে ভেসে গেছে পুকুরে চাষ করা মাছ। উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া এলাকার চাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাছাড়া উচিত্পুরা, মাহমুদপুর, ব্রাহ্মন্দী ও দুপ্তারা ইউনিয়নের বেশ কিছু পুকুরের মাছ ভেসে গেছে। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা আনিসুজ্জামান জানান, পুকুরের মাছ পানিতে ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন পুকুরের মালিক ও চাষিরা।
