বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রামে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার তাদেরকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার বিকালে উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া পূর্বপাড়া জামে মসজিদ থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন—ছাত্রশিবিরের বনপাড়া আঞ্চলিক শাখা সভাপতি মধ্য মালিপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে নাহিদ হাসান মুন্না, শাখার সাধারণ সম্পাদক চর নটাবাড়িয়া গ্রামের আক্কাস আলী খাঁর ছেলে তরিকুল ইসলাম, শিবির কর্মী বনপাড়া মৃধাপাড়ার ইয়াকুব আলীর ছেলে আব্দুল্লাহ, জামায়াত কর্মী হারোয়া পূর্বপাড়া এলাকার মৃত আকবর আলী মোল্লার ছেলে ও হারোয়া পূর্বপাড়া জামে মসজিদের ইমাম শহিদুল ইসলাম মোল্লা এবং মোয়াজ্জিন ও হারোয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে শিবির কর্মী সালাউদ্দিন আহমেদ।
