আইএস হামলায় দুই ব্রিটিশ সেনা আহত

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৩:৩৪

সিরিয়ার পূর্বাঞ্চলে শনিবার ইসলামিক স্টেট (আইএস) এর ক্ষেপণাস্ত্র হামলায় দুই ব্রিটিশ সৈন্য আহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। 

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ওই দুই সৈন্য নেতৃত্বাধীন জিহাদি বিরোধী আন্তর্জাতিক জোটের সদস্য ছিলেন।

মানবাধিকার সংস্থাটির পরিচালক রামি আব্দেল রহমান বলেন, ‘আহত দুই ব্রিটিশ সৈন্যকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়েছে।’

আরো পড়ুন: ২০৬ বছর পর খোঁজ মিললো নেপোলিয়নের বিপুল গুপ্তধনের! 

এদিকে দিয়ের এজোর প্রদেশের আল-শাফা গ্রামে এক হামলায় সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) এর এক কুর্দি যোদ্ধা নিহত হয়।

ইত্তেফাক/এসআর