ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে তিনি তার মোহাম্মদপুরের বাসায় অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় সিসিইউতে চিকিত্সাধীন রয়েছেন। বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি ও পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। —সংবাদ বিজ্ঞপ্তি
