ক্যাপশন নিউজ

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২২:০৫

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত ‘ইসলামী শরিয়াহিভত্তিক ব্যাংকিংয়ে দক্ষতা উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক আট দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শনিবার ভার্চুয়াল প্ল্যাটফরম জুম কনফারেন্সে উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী

 

০০০

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঝিনাইদহ শাখার অধীনে শেখপাড়া বাজার উপশাখা সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়াসংলগ্ন শেখপাড়া বাজারে উদ্বোধন করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনপ্রধান মো. মাকসুদুর রহমান। অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শেখপাড়া বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হাকিম মোল্লা ও সেক্রেটারি রেজাউল করিম খাঁ উপস্থিত ছিলেন

 

০০০

 

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হওয়া ঢাকার গৃহিণী সূচনা রহমানের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দিচ্ছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবীর