বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ রেলওয়েকে ‘ঈদ উপহার’ হিসেবে কাল সোমবার ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন দিচ্ছে ভারতীয় রেলওয়ে। ঈদুল আজহার আগে এ রেল ইঞ্জিনগুলোকে ‘ঈদ উপহার’ হিসেবেই দেখছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ভারতীয় রেলওয়ে ২৭ জুলাই আমাদের ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন উপহার হিসেবে দিবে। এ বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।
তিনি আরো বলেন, ঐ দিন দুপুর আড়াইটার মধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও আমি নিজে এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও রেলমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক অনুষ্ঠানে অংশ নেব।
তিনি আরো জানান, ইঞ্জিনগুলো হস্তান্তরে ভারতীয় রেলের পক্ষ থেকে দর্শনা সীমান্তে (ওপারে গেদে সীমান্ত) আনুষ্ঠানিকতা পালন করা হবে।
