ব্রাজিলের প্রেসিডেন্ট বলসানোরোর করোনার ফল নেগেটিভ

আপডেট : ২৬ জুলাই ২০২০, ০০:৪৬

ইত্তেফাক ডেস্ক

ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসানোরোর করোনা ভাইরাসের পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে। গতকাল শনিবার তিনি এই তথ্য জানান। তবে তিনি কখন পরীক্ষা করেছেন সেই বিষয়ে কিছু জানাননি। করোনায় আক্রান্ত হওয়ার পর গত ৭ জুলাই থেকে বলসানোরো বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। তিনি ম্যালেরিয়ার ঔষধ হাইড্রোক্সিক্লোরোকুইন গ্রহণ করছেন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য। -রয়টার্স