যুক্তরাষ্ট্রের নির্দেশনার পর হিউস্টনের কনস্যুলেট বন্ধ করে দিয়েছে চীন। শুক্রবারই দেশটির কূটনীতিকরা সবকিছু নিয়ে কনস্যুলেট ভবন ত্যাগ করেন। এরপর মার্কিন নিরাপত্তা বাহিনী কনস্যুলেটে প্রবেশ করে। এই কনস্যুলেট থেকে গুপ্তচরবৃত্তির কাজ করেছিল চীন এমন অভিযোগে যুক্তরাষ্ট্র সরকার গত মঙ্গলবার সেটি বন্ধ করার নিদের্শ দেয়। এরপর চীন পাল্টা ব্যবস্থা হিসেবে চেংডুতে মার্কিন কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দেয়। বৃহস্পতিবার চীনের নির্দেশনার পর মার্কিন কূটনীতিক ও কর্মকর্তারা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। গতকাল সেখানে চীন সরকার কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। -সিএনএন ও আলজাজিরা
