মাদারীপুরের শিবচরে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ জুলাই) ৬টা সময় শিবচর থানার অফিসার ইনচার্জ এর আয়োজনে শিবচর থানার বিট নং-৮ কাঁঠালবাড়ী বাংলাবাজার এলাকায় বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন-মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। শিবচর থানার অফিসার ইনচাজ (ওসি) আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও কাঁঠালবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ব্যবসায়ী মো. সজিব হাওলাদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-শিবচর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএম আতাউর রহমান (আতাহার বেপারী) ও সহকারী সিনিয়র পুলিশ সুপার (শিবচর ও রাজৈর সার্কেল) মো. আবির হোসেন।
আরও পড়ুন: শিবচরে পানিবন্দী মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছিয়ে দিলেন মাদারীপুরের এসপি
এ সময় সাবেক প্রেসক্লাব এক অংশের আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাকসহ জেলা ও উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিক প্রণব কুমার সাহা অপূর্ব, কাঁঠালবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএএম
